২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ-সাঈদীর জামিনের আবেদন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনের আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনের আবেদন করেছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো তারা জামিন আবেদন করলেন। এর আগে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চারবার জামিন আবেদন করলেও প্রতিবারই তা খারিজ হয়ে যায়। রোববার মুজাহিদের পক্ষে তার আইনজীবী মুন্সী আহসান কবির এবং সাঈদীর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল-আমিন ট্রাইবুনালের নিবন্ধক বরাবর জামিনের আবেদন জমা দেন। সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম জামিন আবেদন পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয়ের পরবর্তী শুনানির দিন এর শুনানি হবে। ১১ জুলাই সাঈদীর এবং ১২ জুলাই অন্য তিন জামায়াত নেতার সঙ্গে মুজাহিদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বারবার জামিন আবেদন প্রসঙ্গে ব্যারিস্টার তানভির আহমেদ আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন রোগে আক্রান্ত। তার বিরুদ্ধে তদন্ত শেষ। সুতরাং তিনি তদন্তে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এ জন্য জামিন আবেদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৩৬ ঘ.