ঢাকা, জুলাই ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হবে ছাত্রলীগের। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন শুরু হবে।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আওলাদ হোসেন তিতু বলেন, কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কাউন্সিলদের জন্য লেমিনেটেড পরিচয়পত্র করা হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্সে কাউন্সিলররা ভোট দেবেন।
এ জন্য সকাল ৯টার মধ্যে কাউন্সিলরদের সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
অপর নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাউন্সিলের প্রার্থীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
সম্মেলনে মোট কাউন্সিলর থাকবে ২ হাজার ৩৭৬ জন। ৮৭টি সাংগঠনিক জেলার ২৫ জন করে আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ২০১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৪ ঘ.
bdnews24