ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমমনা ১১টি দলের ডাকা ৩০ ঘণ্টার হরতাল রাজনৈতিক উদ্দেশ্যে বলে অভিযোগ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, "ওই দলগুলো ইসলামন্থী হলেও তারা ঠিকমতো ইসলামের আর্দশ মেনে চলে না। তাই তাদের সঙ্গে কোনো কর্মসূচি পালন করা উচিত হবে না।"
রোববার তার দল আলাদাভাবে হরতাল কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
১১ দলের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেছেন, "সবাই তো রাজনীতি করি, উদ্দেশ্যে তো একটা থাকবেই; তবে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' সংবিধানে প্রতিস্থাপনই হলো উদ্দেশ্যে।"
বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত সমমনা ১১টি দল একত্রে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে গত ৩০ জুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে গত ২৯ জুন।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এতে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিধান যোগ করা হয়। সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত ছিল।
সংবিধানের মূলনীতি থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডেকেছে দলগুলি।
১১টি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি।
বিএনপি ও জামায়াতে ইসলামী ১১ দলের হরতালে পূর্ণ সমর্থন রয়েছে বলে শুক্রবার পৃথক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়।
১১ দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে জানিয়েছে, রোববার তারা আলাদাভাবে হরতাল কর্মসূচি পালন করবে।
নৈতিক সমর্থন
১১ দলের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রব প্রয়োজনে হরতাল বর্ধিত করার হুমকি দেন।
হিন্দু স
bdnews24