মাসুম বিল্লাহ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রজীবনে যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিলো।
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পুরকৌশল বিভাগের ওই প্রভাষকের নাম অমিত কুমার চক্রবর্তী। চাকরি ছেড়ে সরকার সমর্থক সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন অমিত।
তবে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, অমিত পদত্যাগ করেননি।
১০ ও ১১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। নিয়ম অনুযায়ী, চাকরি থাকা অবস্থায় কেউ এ সংগঠনের নেতা হতে পারেন না।
অমিতের মনোনয়নপত্রের বিষয়ে ছাত্রলীগের কাউন্সিলের নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ চাকরিরত থাকলে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল করা হবে।"
অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গত ২৯ জুন পদত্যাগ করেছি। উপাচার্য এটা জানে।"
তার কথা নিশ্চিত হতে ডুয়েটের উপাচার্য সবদার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পদত্যাগ করতে পারে বলে আমি শুনেছি। তবে পদত্যাগ করেনি।"
অমিত জানান, তিনি শীর্ষ দুটি পদেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ৮ জুলাই যে কোনো একটি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন তিনি।
অমিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বুয়েটের পুরকৌশল বিভাগে
bdnews24