ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা হরতালের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের টহল পুলিশের পরিদর্শক ওহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ঘটনাস্থল থেকে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২২৪৭ ঘ.
bdnews24