২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাধা, ২০ গাড়ি ভাংচুর

চট্টগ্রামে হরতালের সমর্থনে নগর বিএনপির মিছিলে বাধা দেওয়ায় অন্তত ২০টি গাড়ি ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হরতালের সমর্থনে নগর বিএনপির মিছিলে বাধা দেওয়ায় অন্তত ২০টি গাড়ি ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত নগর বিএনপির দুই পক্ষের মিছিল ও গাড়ি ভাংচুরের সময় পুলিশ বাধা দিলে নগরীর নাসিমন ভবন, কাজীর দেউড়ি, জুবিলী রোড, আসকার দীঘির পাড়, আলমাস মোড়, ওয়াসার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ মোট ২২ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদও রয়েছেন। আজাদ জানান, এ সময় নগরীর বিভিন্ন স্থানে অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়। এ সব ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করার কথা জানালেও তাদের নাম জানাতে পারেননি তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল