২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় বসার আহ্বান ব্যবসায়ীদের

জনগণ ও অর্থনীতির স্বার্থে হানাহানির পথ পরিহার করে আলোচনায় বসতে সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণ ও অর্থনীতির স্বার্থে হানাহানির পথ পরিহার করে আলোচনায় বসতে সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এক বিবৃতিতে এ আহ্বান জানায়। এফবিসিসিআই সভাপতি একে আজাদ ছাড়াও দেশের ৫৩টি চেম্বার ও ৭৩টি অ্যাসোসিয়েশন প্রধানের স্বাক্ষর রয়েছে এই বিবৃতিতে। এতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ঘন ঘন হরতাল ডাকায় ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরতাল অর্থনৈতিক অগ্রযাত্রার গতি কমিয়ে দেবে। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশের পণ্যের বাজার দখল করে নেবে। 'দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে হরতাল প্রত্যাহারে ব্যবসায়ী স