২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর ১২ ইউনিয়নের ৯টিতে বিএনপির চেয়ারম্যান

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। দুটিতে জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। বাকি একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নওগাঁ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। দুটিতে জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। বাকি একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার দিনভর ভোটগ্রহণের পর রাতে এ ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপি সমর্থকরা হলেন-কীর্তিপুর ইউনিয়নে আলমগীর কবীর বিদ্যুৎ, বক্তারপুরে নাজমুল হুদা জুয়েল, তিলকপুরে আব্দুল মজিদ, হাপানিয়ায় দেওয়ান মোস্তাক আহেম্মদ রাজা, বোয়ালিয়ায় মোস্তাক আহম্মেদ, হাঁসাইগাড়ীতে জালাল হোসেন, চণ্ডিপুরে শাহার আলী, বলিহারে হাতেম আলী (বিএনপি) ও শিকারপুরে দেওয়ান নুরুল্লাহ বাবু। আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানরা হলেন- দুবলহাটি ইউনিয়নে মোহাম্মদ আজম ও শৈলগাছী ইউনিয়নে আব্দুল গফুর। বর্ষাইল ইউনিয়নে নির্দলীয় আব্দুল কুদ্দুস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.