হবিগঞ্জ জুলাই ৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে রোববার দুপুরে হবিগঞ্জের বানিয়চং জনাব আলী কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগকর্মী আব্দুল হালিম সোহেল, খলিলুর রহমান ও যুবদলকর্মী শফিক মিয়া। বাকিদের নাম জানা যায়নি।
গুরুতর আহত দুইজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদের বরাত দিয়ে বানিয়াচং থানার ওসি মকসুদুল মোমেন জানান, শনিবার কলেজে একাদশ শ্রেণীতে ছাত্রভর্তি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের দুই নেতার কথা কাটাকাটি হয়।
রোববার ছিল একাদশ শ্রেণীর ক্লাশ শুরুর দিন।
সকাল থেকে ছাত্রদল ও ছাত্রলীগ নেতকর্মীরা মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুর ১২টার দিকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24