চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ব^বিদ্যালয় খোলার দিনেই (চবি) ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিলে তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাস রেলস্টেশন চত্বরে মিছিলের শুরুতেই এই ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্মীরা জানান, সংগঠনের নতুন কমিটির যুগ্ম সম্পাদক কাজী তানজিমের ওপর গত মে মাসে হামলা চালায় প্রতিপক্ষের কর্মীরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের তিন কর্মীকে আসামি করা হয়।
পুরো জুন মাস বর্ষার ছুটি শেষে শনিবার বিশ্ববিদ্যালয় খোলার দিন ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। নতুন কমিটি ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পক্ষের কর্মীরা এতে অংশ নেন। এ সময় তানজিমের ওপর হামলার অভিযোগে ওই তিন কর্মীকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের কর্মীরা।
আহতরা হলেন- পদার্থবিদ্যা বিভাগের রেজাউল করিম, রসায়ন বিভাগের গোলাম রাব্বানী নবীন ও লোক প্রশাসন বিভাগের গোলাম রসুল নিশান। এই তিনজনই বিভিন্ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঘটনার পরপরই এই তিন জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুজন কপাল ও মাথায় আঘাত পেয়েছে, অন্যজন শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছে।"
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে ডা. তফাজ্জল জানান।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিছিলে হামলা অনাকাক্সিক্ষত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে- সেজন্য আমরা সবার সহযোগিতা চাই।"
গত ২৫ জুন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ছাত্রলীগ চবি শাখার ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24