ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকা মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানী কনকো-ফিলিপসের সঙ্গে সরকার বঙ্গোপসাগর থেকে গ্যাসে উত্তোলনের জন্য উৎপাদন বণ্টন চুক্তির প্রতিবাদে একই দিন ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হওয়ার পর বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব ইউনুছ আহমাদ।
তিনি বলেন, "জনমত উপেক্ষা করে সংবিধানের মূলনীতি থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি উঠিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিস্থাপনের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে।"
সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম 'ইসলাম' এবং শুরুতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' রাখা হয়েছে।
এর সঙ্গে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনর্
bdnews24