২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এই প্রথম দিনের বেলায় সংশোধন'

সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল পাসের পর স্পিকার আবদুল হামিদ বলেছেন, এই প্রথম সংবিধান সংশোধন হয়েছে দিনের বেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল পাসের পর স্পিকার আবদুল হামিদ বলেছেন, এই প্রথম সংবিধান সংশোধন হয়েছে দিনের বেলায়। বৃহস্পতিবার সংসদে বিভক্তি ভোটে সংবিধান পাস হওয়ার পরপরই একথা বলেন তিনি। দুপুর ২টা ৫১ মিনিটে স্পিকার সংবিধান সংশোধনের জন্য বিভক্তি ভোটের ফল প্রকাশ করে সংবিধান সংশোধন হয়েছে বলে ঘোষণা দেন। ছয় বারের সংসদ সদস্য হামিদ বলেন, "আমি একটা কথা বলতে চাচ্ছি, বরাবর রাতের বেলা সংবিধান সংশোধন পাস হয়েছে। এবার হলো- দিনের বেলায়।" স্পিকারের কথার সঙ্গে সঙ্গে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এ বক্তব্য সমর্থন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৮২৬ ঘ.