ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি সংসদে ন্যায্য কথা বললে প্রয়োজনে আবার সংবিধান সংশোধন করা হবে।
বিরোধী দলকে জাতীয় সংসদে এসে কথা বলার অনুরোধ জানিয়ে সোমবার সুরঞ্জিত বলেন, "আপনারা সংসদে আসেন। আপনারা আপনাদের প্রস্তাব দেন। আমাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনারা যদি ন্যায্য কথা বলেন- দরকার হলে আবার সংবিধান সংশোধন করা হবে।"
সংবিধান সংশোধনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন উল্লেখ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, "আপনি যে কোনো প্রতিনিধি পাঠান। একজন নয়, দরকার হলে চারজন পাঠান। কোনো বক্তব্য থাকলে তা রেকর্ডে রাখা হবে।"
সুরঞ্জিত আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। সোমবার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫১টি সুপারিশ সম্বলিত প্রস্তাব বিল আকারে শনিবার সংসদে উত্থাপন হয়েছে বিএনপির অনুপস্থিতিতে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24