ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সম্বলিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে সরকার দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করে বিএনপি।
শনিবার বিকাল সংসদে বিলটি উত্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "একদলীয় বিশেষ কমিটির সুপারিশে সরকার জনমতের তোয়াক্কা না করে অতিদ্রুত সংসদে এই ধরণের একটি বিল উত্থাপন করেছে। আমরা এর নিন্দা জানাই। এটা মানি না।
"এর মাধ্যমে সরকার দেশ ও জাতিকে সরকার এক অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে।''
সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার অভিপ্রায় জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "এর প্রতিবাদে আমাদের নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ২৮ জুন নুতন কর্মসূচি আসবে।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজ চেম্বারে বসে ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া দেন।
শনিবার বিকাল সাড়ে ৩টায় সংসদে 'সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ ' বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিলটি উত্থাপনের পর স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24