চাঁদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে ১০টিতে আওয়ামী লীগ এবং দুইটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- ষাটনল ইউনিয়নে এ কে এম শরীফ উল্লাহ সরকার, সাদুল্যাপুরে জুবাইর আজিম স্বপন পাঠান, বাগানবাড়ীতে নান্নু মিয়া, ইসলামাবাদে সাজেদুল হাসান বাবু বাতেন, সুলতানাবাদে লিয়াকত আলী, ফতেপুর পূর্বে আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিমে নুর মোহাম্মদ, জহিরাবাদে আলী আক্কাছ বাদল, এখলাছপুরে হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ও মোহনপুরে শামসুল হক চৌধুরী বাবুল।
এছাড়া দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত দেওয়ান আবুল খায়ের ও ফরাজীকান্দিতে দেলোয়ার হোসেন দানেশ বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৩১ ঘ.
bdnews24