২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন না করে সংসদে আসুন: লতিফ বিশ্বাস

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন না করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন না করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বুধবার মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম। তিনি বলেন, "বিএনপি হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না। মনের জ্বালা মেটাতেই এ নিয়ে তারা আন্দোলন করতে চায়। যুদ্ধাপরাধীদের বিচার কেন হচ্ছে, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কেন হচ্ছে, ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার কেন হচ্ছে? তারেক-কোকোর বিচার কেন হচ্ছে? এগুলোই তাদের মনের জ্বালা। এজন্যই আন্দোলন করছে তারা।" তিনি বলেন, বাইরে আন্দোলন না করে আপনারা সংসদে আসুন। আপনাদের প্রস্তাব তুলে ধরুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স