২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম ছাত্রলীগের কমিটি জুনের মধ্যেই'

মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি জুনেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষনেতাদের এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:28 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি জুনেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষনেতাদের এক জন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩০ জুনের মধ্যে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হতে পারে।" তবে উন্মুক্ত কাউন্সিল নয়, কেন্দ্রীয়ভাবে এ কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটিও ঘোষণা করা হবে। ২০০৪ সালের ১০ ডিসেম্বর কোনো কাউন্সিল ছাড়াই কেন্দ্রীয়ভাবে ১০১ সদস্যের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিলো। সাংগঠনিকভাবে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হলেও মেয়াদোত্তীর্ণ হওয়ার পর চার বছর পার হলেও নতুন কমিটি হয়নি। আগামী ১০-১১ জুলাই ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ত্রিমুখী গ্র"পিংয়ের কারণে এবারো উন্মুক্ত কাউন্সিল করা হচ্ছে না বলে সরকার সমর্থক সংগঠনটির কয়েকজন নেতা জানান। তবে কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের বর্তমান নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের মতে, কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে সংগঠনকে সারাদেশে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোটন জানান, নিয়ম মেনেই অনূর্ধ