২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত আছেন। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের উদ্যোগ ইত্যাদি বিষয় নিয়ে খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠক হয় গত ৮ জুন। ওই বৈঠকে ১২ ও ১৩ জুন লাগাতার ৩৬ ঘন্টার হরতালের কর্মসূচি চূড়ান্ত করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৪ ঘ.