২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪ ইউপি নির্বাচনের ফল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে বিএনপি, দুইটি করে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে বিএনপি, দুইটি করে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া। চেয়ারম্যান পদে নির্বাচিত বিএনপি সমর্থিতরা হলেন- পাঁকা ইউনিয়নে আব্দুল মালেক, চককীর্তিতে মো. সারওয়ার-এ-আলম, দাইপুকুরিয়ায় মো. মোজাম্মেল হক, নয়ালাভাঙ্গায় মো. আশরাফুল হক, উজিরপুরে মো. জাকারিয়া, মোবারকপুরে মো. তৌহিদুর রহমান, মনাকষায় মো. কামাল উদ্দিন, বিনোদপুরে মো. মোহবুল হক ও ছত্রাজিতপুরে মো. গোলাম মোস্তফা। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- শাহবাজপুর ইউনিয়নে মো. নিজামুল হক রানা এবং দুর্লভপুরে মো. লোকমান আলি। জামায়াতের দু'জন হলেন- ধাইনগর ইউনিয়নে মো. হুমায়ন কবির এবং শ্যামপুরে মো. নুরুল হুদা। ঘোড়াপাখিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন মো. আখতারুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৯ ঘ.