চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া এ আদেশ দেন।
রেজাউলের উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে অপর সাত আসামির জামিন বহাল রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ মে রেজাউলের উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয়েছে। নিু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আর মামুন, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্র্র্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি শেখ শওকত হোসেন নীলু ও ন্যাপ-ভাসানি সভাপতি শেখ আনোয়ারুল হক।
সোমবার মামলার সব আসামিই আদালতে হাজিরা দেন। আগামী ৩০ জুন এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে আদালত।
গত বছরের ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় রেজাউল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বলেন, আপনি ক্ষমতা ছাড়
bdnews24