২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতায় গেলে পুঁজিবাজার কেলেঙ্কারির বিচার করবে বিএনপি'

ক্ষমতায় গেলে পুঁজিবাজার কেলেঙ্কারির বিচার করবে প্রধান বিরোধী দল বিএনপি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেবে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:44 PM

Updated : 25 Apr 2022, 11:23 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে পুঁজিবাজার কেলেঙ্কারির বিচার করবে প্রধান বিরোধী দল বিএনপি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেবে দলটি। রোববার বিকালে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দলের এই অবস্থানের কথা জানান। তিনি দাবি করেন, সরকার প্রধানের নির্দেশেই দেশের পুঁজিবাজারের অর্থ লুট হয়েছে। '৯৬ সালেও একইভাবে তারা সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুট করেছে। সরকারের বিরুদ্ধে আবারো 'ব্যর্থতার' অভিযোগ তুলে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবিও জানান এি বিএনপি নেতা। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে 'শেয়ারবাজার দুর্নীতি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা' শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন পেশাজীবী পরিষদের আহবায়ক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। দর্শকসারিতে বসে সেমিনারে আলোচকদের বক্তব্য শুনেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অধ্যাপক এম এ মান্নান, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী এম কে আনোয়ার পুঁজিবাজার কেলেঙ্কারির নানা দিক তুলে ধরে অভিযোগ করেন, ''সরকার নানা জালিয়াতির আশ্রয় নিয়ে মানুষের অর্থ হাতিয়ে নিয়েছে।'' পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্্রচেঞ্জ কমিশনের (এসইসি) কথিত ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই সংস্থাকে দলীয়করণের কবলমুক্ত করতে হবে। বর্তমান সরকারের আমলে সংস্থাটি বিনিয়োগের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত ছিলো। তাই এর সংস্কার করতে হবে।'' পাওয়ার পয়েন্টে উপস্থাপিত নিবন্ধে মাহমুদুর রহমান সা