সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-সমাবেশ করার অভিযোগে ছয় চেয়ারম্যান ও এক সদস্য প্রার্থীকে জরিমানা হয়েছে।
সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এমরান হোসেন তাদের জরিমানা করেন।
পরে এমরান হোসেন সাংবাদিকদের জানান, আচরণবিধি লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মইনুল হক ১০ হাজার টাকা, আলতাফ আহমদ লস্কর পাঁচ হাজার টাকা, আবদুস সাত্তার মঈন পাঁচ হাজার টাকা, বারহালের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পাঁচ হাজার টাকা, মানিকপুরের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মো. রায়হান চার হাজার ৫০০ টাকা, মাওলানা ছালিক চার হাজার টাকা ও সুলতানপুর ইউনিয়নের সদস্য প্রার্থী আবদুস সাত্তারকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার জকিগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭২৫ ঘ.
bdnews24