বান্দরবান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
রোববার শান্তিপূর্ণ নির্বাচনের পর রাতে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান ফল ঘোষণা করেন।
রাজবিলা ইউনিয়নে কৈসিংসুই মারমা, কুহালং ইউনিয়নে সানুপ্র" মারমা (তালা), বান্দরবান সদর ইউনিয়নে সাচপ্র" সাবুখয় মারমা, সুয়ালক ইউনিয়নে রাংলাই ম্রো এবং টংকাবতী ইউনিয়নে পূর্ণচন্দ্র ম্রো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫০ ঘ.
bdnews24