২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: ফটিকছড়িতে ১৫ ইউপির ফল ঘোষণা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট গ্রহণ শেষে শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ১৫টি ইউনিয়ন পরিষদের ভোটের ফল ঘোষণা করা হয়। সমিতিরহাট ইউনিয়নের নুরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহপুরের মো. হোসেন আলী তালুকদার, ধর্মপুরের কাজী মাহমুদুল হক, বখতপুরের মো ফারুক উল আজম, জাপত নগরের মো. আবদুল হালিম, রোসাংগিরিতে মো. শফিউল আলম, হারুয়ালছড়িতে মো. ইকবাল হোসেন চৌধুরী ও পাইন্দং ইউনিয়নে এস এম সরোয়ার হোসেন স্বপন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কাঞ্চননগর ইউনিয়ন পরিষদে মো. রশিদ উদ্দিন চৌধুরী, সুন্দরপুরে মো. শহিদুল চৌধুরী, লেলাং ইউনিয়নে মো. কুতুব উদ্দিন মুহুরী, দাঁতমারায় মো. জানে আলম, নারয়ণহাটে আবু জাফার মাহমুদ শিকদার, ভুজপুরে শফিউল আলম নূরী এবং বাগানবাাজরে রুস্তম আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ১৫টি ইউনিয়নে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২১৪৫ ঘ.