ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১২তম দিনে পাঁচ জেলার ৩৪ ইউপিতে ভোটগ্রহণ হবে সোমবার।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।
যে সব ইউপিতে ভোটগ্রহণ হবে তার মধ্যে রয়েছে- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট, জাহাপুর, কামারখালী, মধুখালী, নওপাড়া, রায়পুর, ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা, আশুগঞ্জ, চর চারতলা, দুর্গাপুর, লালপুর, তালশহর (পশ্চিম), শরীফপুর, তারুয়া, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী, বালিদিয়া, বিনোদপুর, দীঘা, নহাটা, পলাশবাড়িয়া, রাজাপুর, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী, কাথুলী, কাজীপুর, মটমুড়া, তেঁতুলবাড়িয়া, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাশিমপুর, বড়বালা, চেংমারী, গোপালপুর, খোড়াগাছ, মিলনপুর, ময়েনপুর ও রানীপুকুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০২৪ ঘ.
bdnews24