২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হরতালে ২৭ জনের কারাদণ্ড

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথমদিন রাজধানীতে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথমদিন রাজধানীতে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকেলের মধ্যে রমনা, তেজগাঁও, ওয়ারি, উত্তরা ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক থেকে তিন মাসের সাজা দেওয়া হয় তাদের। একই অভিযোগে হরতালের আগের দিন শনিবার ৫৬জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাসহ বিভিন্ন দাবিতে গত শুক্রবার সারা দেশে ৩৬ ঘণ্টার এই হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী। ওই রাতেই গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হরতালের সময় ভ্রাম্যমাণ আদালত থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমনায় ৪ জন, তেজগাঁও এলাকায় ৬ জন, ওয়ারিতে ৪ জন, উত্তরায় ৫ জন এবং মিরপুর এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।" এদের এক থেকে তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এদিকে হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধমে গ্রেপ্তার ও তাৎক্ষণিক শাস্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "হরতাল ও রাজনৈতিক কর্মসূচিতে মোবাইল কোর্ট ব্যবহার করে আইন-শৃঙ্খলায় বিঘ