ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের 'আলোচনা ছাড়া লাভ নেই' মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, আলোচনার সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "যেখানে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ে বাতিল হয়ে গেছে; সেখানে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় আলোচনার সুযোগ নেই।''
বিএনপি-জামায়াতে ইসলামীর ৩৬ ঘণ্টা হরতালের শুরুর দিন রোববার সকালে হরতালে মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল ডাকার হুমকি দেন মির্জা ফখরুল।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে আশরাফ বলেন, "আলোচনা ছাড়া কোনো লাভ হবে না।"
এ প্রসঙ্গে আলোচনার সুযোগ না থাকার কথা বিকেলের সংবাদ ব্রিফিঙে বলেন মির্জা ফখরুল।
স
bdnews24