২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ১০ ইউপির ফল ঘোষণা

শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

শরীয়তপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ও সংঘর্ষের কারণে একটি ইউনিয়নের ফল স্থগিত করা হয়। বৃহস্পতিবার রাতে এসব ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা। ১০টি ইউনিয়নে যারা বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তারা হলেন- পালং ইউনিয়নে আতাউর রহমান গগণ খান, রুদ্রর ইউনিয়নে হাবিবুর রহমান হাবীব ঢালী, আঙ্গারিয়ায় আবদুর রব হাওলাদার, তুলাসারে মাহবুব মোর্শেদ টিপু মাদবর, চিতলিয়ায় আবদুস সালাম হাওলাদার, বিনোদপুরে আবদুল হামিদ সাকিদার, মাহমুদপুরে শাহ আলম মুন্সী, চন্দ্রপুরে জাহাঙ্গীর সিকদার, ডোমসারে মাস্টার মজিবুর রহমান ও চিকন্দীতে অ্যাডভোকেট আবদুল মান্নান তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩৯ ঘ.