চাঁপাইনবাবগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ছয়টিতে, বিএনপি সমর্থিতরা চারটিতে এবং তিনটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।
ভোট শেষে বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মাহমুদ হাসান।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নারায়ণপুরে মো. আলমগীর কবির, চর বাগডাঙ্গায় ওমর আলী, ইসলামপুরে আকতারুজ্জামান টিপু, চর অনুপনগরে এস আব্দুল বাদী, রানীহাটিতে দুরুল হুদা এবং গোবরাতলায় আশরাফুল ইসলাম আজিজী।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ঝিলিমে তসিকুল ইসলাম তসি, সুন্দরপুরে মতিউর রহমান, শাহজাহানপুরে মো. জাহাঙ্গীর এবং দেবীনগরে আ ক ম শাহেদুল আলম বিশ্বাস।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহারাজপুরে মুখলেসুর রহমান সতেমান, বারোঘরিয়ায় নাইমুল হক এবং বালিয়াডাঙ্গায় তরিকুল ইসলাম চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩১ ঘ.
bdnews24