ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের এলাকাসমূহ হরতালের আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার সকালে সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যেসব এলাকায় রোববার ও সোমবার ভোটগ্রহণ করা হবে, সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।
এছাড়া ঔষধ ও খাবারের দোকান, অ্যাম্বুলেন্স, লাশ বহনকারী গাড়ি, সিটি করপোরেশনের ময়লা-আবর্জনার গাড়ি, সংবাদ ও গণমাধ্যমের যানবাহন প্রভৃতি হরতালের আওতামুক্ত থাকবে।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল রোববার ও সোমবার টানা ৩৬ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার রক্ষার জন্য আমরা এই হরতাল আহ্বান করেছি। হরতাল সফল করার জন্য আমি আগের মতো সব পেশার মানুষ ও দেশবাসীর সহযোগিতা চাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৩৭ ঘ.
bdnews24