ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সংলাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষে মত দিয়েছে ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দল।
বুধবার সংলাপে দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, "আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের পক্ষে। এটি একটি যুগান্তকারী ঘটনা। আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।"
ইভিএম সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।
মহাজোটের বৃহত্তম শরিক আওয়ামী লীগ ই-ভোটিংয়ের পক্ষে অবস্থান নিয়েছে। তবে এর বিরোধিতা করছে বিএনপি।
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24