২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে চেয়ারম্যান পদে আ. লীগের ৬ জন, বিএনপির ৫

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং বাকি পাঁচটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

কিশোরগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং বাকি পাঁচটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোটাভুটির পর রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন- হালিমপুর ইউনিয়নে মইন উদ্দিন আহমেদ, গাজীরচরে আতিকুর রহমান বাবুল, হিলচিয়ায় করম আলী, সরারচরে আবু নাসের সবুজ, কৈলাগে আব্দুল হান্নান ও দিঘীরপাড়ে আমিনুল হক ফারুক। বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- পিরিজপুর ইউনিয়নে জুবায়ের ইব্রাহিম, বলিয়ারদীতে তাজুল ইসলাম, মাইজচরে মোহাম্মদ মহসিন, দিলালপুরে মেজবাহ উদ্দিন শফি ও হুমাইপুরে শফিউল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.