২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে খালেদার প্রস্তাব বিকালে

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগের দিন এ নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরছেন সংসদ বর্জন করে আসা বিরোধী দলের প্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:22 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগের দিন এ নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরছেন সংসদ বর্জন করে আসা বিরোধী দলের প্রধান খালেদা জিয়া। বুধবার বিকাল ৪টায় রূপসী বাংলা হোটেলের (পুরনো হোটেল শেরাটন) উইন্টার গার্ডেনে খালেদা সাংবাদিক, অর্থনীতিবিদ, কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বাজেট নিয়ে বিএনপির ভাবনার কথা জানাবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৯ জুন বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সংসদের চলতি অধিবেশনে এখন পর্যন্ত যোগ দেয়নি বিএনপি। খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন, বাজেটে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত, তা তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন। গত বছরও খালেদা সংসদে না গিয়ে একইভাবে বাটে নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০২০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর