২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা সদরে তিন ইউপি নির্বাচনে সহিংসতা

বিভিন্ন কেন্দ্রে সহিংস ঘটনার মধ্যদিয়ে ভোলা সদর উপজেলার তিন ইউনিয়নে মঙ্গলবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ভোলা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন কেন্দ্রে সহিংস ঘটনার মধ্যদিয়ে ভোলা সদর উপজেলার তিন ইউনিয়নে মঙ্গলবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে কাচিয়া, রাজাপুর ও ইলিশা ইউনিয়নে চারজনকে আটক করার খবর পাওয়া গেছে। সহিংস ঘটনায় আহত হন অন্তত ১৪ জন আহত হন। সদর থানার ওসি মোবাশ্বের আলী জানান, সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরই বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামরুল ইসলাম নামে একজনকে আটক করে র‌্যাব। পূর্ব ইলিশা ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দিতে গেলে লাইজু বেগম নামের একজনকে পুলিশ আটক করে। রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের কর্মীদের মরধরের অভিযোগে সাগর নামের এক গ্রেপ্তার করে পুলিশ। একই কেন্দ্রে জামাল নামে এক ভুয়া এজেন্টকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই কেন্দ্রে রাজাপুর ইউনিয়নের এক সদস্য পদপ্রার্থী রুহুল আমিন পাটোয়ারীর বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িঘর ও মোটরসাইকেল ভাংচুর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। এতে আহত হন- ইউনুছ, হারুন, জালাল পাটোয়ারী, আইয়ুব, আনোয়ারা, বকুল, সিডু মাঝি, বিউটি, মিনারা, রেণু, মমতাজ, হাসনাইন, জীবননেছা ও হাসনাইন। পরে ভ্রম্যামাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর হোসেন লাইজু বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- দেন। ভেলা সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ প্রথম দফায় অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতায় এই তিন ইউনিয়নে নির্বাচন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.