২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন চেয়ারম্যান পদের এক প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মানিকগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন চেয়ারম্যান পদের এক প্রার্থী। উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুর রহমান মঙ্গলবার নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। লিখিত অভিযোগে ফজলুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান ফটো তার সমর্থক আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দিনের পক্ষে জনসভা করে বিভিন্ন প্রতিশ্র"তি দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। অভিযোগ অস্বীকার করে আব্দুল মজিদ ফটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন পর্যন্ত কোনো জনসভা করিনি। কারো পক্ষও নেইনি।" সাটুরিয়া উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৫ জুন সাটুরিয়ায় উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৪৬ ঘ.