২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোট কিনতে' টাকা দেওয়ার সময় একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং থানায় ভোট কিনতে ঘুষ দেওয়ার সময় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মুন্সীগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং থানায় ভোট কিনতে ঘুষ দেওয়ার সময় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বেজগাঁও কবরস্থান এলাকা থেকে জাফর ইকবালকে (৩২) গ্রেপ্তার করা হয়। লৌহজং থানার ওসি সুব্রত সাহা সাংবাদিকদের বলেন, "জাফর ইকবাল চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামের গরুর গাড়ি মার্কার পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলো। তার কাছ থেকে সাড়ে তের হাজার টাকা উদ্ধার করা হয়েছে।" ১১ জুন লৌহজং উপজেলায় নির্বাচন হওয়ার কথা। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৫১ ঘ.