২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মাস পর ছাড়া পেলেন মিলন

সবকটি মামলায় জামিন পেয়ে রোববার বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবকটি মামলায় জামিন পেয়ে রোববার বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মুক্তি পেয়েছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদকের স্ত্রী নাজমুন নাহার বেবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, "বিকেল ৩টা ২০ মিনিটে কুমিল্লা কারগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।" ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ১৪ মার্চ মিলনকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন। মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। সর্বশেষ গত ১ জুন ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে চাঁদপুরের কচুয়া থানায় একটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৬৪৮ ঘ.