ময়মনসিংহ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এসব ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
ফুলপুর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, তারাকান্দায় আব্দুল জব্বার, বালিখায় শামসুল ইসলাম, কাকনীতে মো. আব্দুল কুদ্দুস সরকার, ঢাকুয়ায় আব্দুল হামিদ তালুকদার, বানিহালায় মো. আবুল হাসনাত, গালাগাঁও ইউনিয়নে মো. আব্দুর রহমান তালুকদার, কামারগাঁও ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, রামপুরে মো. এমরান হোসেন, কামারিয়ায় মো. আব্দুর রব, বিশকায় আহাম্মদ আলী খান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩১৮ ঘ.
bdnews24