২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি আমলে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়'

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশের পাসপোর্ট রোহিঙ্গাদের দেওয়া হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশের পাসপোর্ট রোহিঙ্গাদের দেওয়া হয়েছিলো। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের কাছে 'সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ' রয়েছে। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দীপু মনি এ সব কথা বলেন। নুরুল ইসলাম বিএসসি'র এক সম্পূরক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, "বিভিন্ন মিশন থেকে মায়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়েছিলো। আমাদের সময় রোহিঙ্গাদের কোনো পাসপোর্ট দেওয়া হয়নি। চারদলীয় জোট সরকারের সময় বিশেষ উদ্দেশ্যে বোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছিলো। এর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আমরা পেয়েছি।" এদিকে, নুরুল ইসলামের একই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার প্রথম শর্ত হল- বাংলাদেশের নাগরিকত্ব। রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক নয়। কাজেই তাদের বাংলাদেীি পাসপোর্ট পাওয়ারও কোনো কারণ নেই। তবে, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে বসবাসের অভিযোগ রয়েছে। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ইস্যু হয়ে থাকলে অবশ্যই তা বিধি মোতাবেক বাতিল করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৭ ঘ.