শেরপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও অন্য রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
ওইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচিত ১২ চেয়ারম্যান হলেন- সদর ইউনিয়নে মো. আশরাফ আলী, মরিচপুরানে মো. আইয়ুব আলী, কলসপাড়ে মো. জাহাঙ্গীর আলম, যোগানীয়ায় মো. আনছার আলী, রূপনারায়ণকুড়ায় একেএম মোস্তফা কামাল, রামচন্দ্রকুড়ায় মো. আমান উল্লাহ্, পোড়াগাঁওয়ে মো. আজাদ মিয়া, নন্নীতে একেএম মোখলেছুর রহমান রিপন, রাজনগরে মো. ফারুক আহামেদ, বাঘবেড়ে মো. নূরুল ইসলাম ও নয়াবিল ইউনিয়নে মো. নূর রহমান।
এছাড়া কাকরকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শহিদুল্লাহ্ তালুকদার মুকুল।
সারাদেশে মঙ্গলবার শুরু হওয়া এ নির্বাচন আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24