২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার বেড়ায় হরতাল ডেকেছে বিএনপি

নির্বাচনী সংঘাতে এক যুবদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

পাবনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সংঘাতে এক যুবদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান। মঙ্গলবার রাতে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত হন যুবদলকর্মী ওসমান গণি গামা (৩০)। বেড়া উপজেলা বিএনপির সভাপতি আনিসুর এবং সাধারণ সম্পাদক রইচ উদ্দিন গামার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সমবায় দুগ্ধ খামার কেন্দ্রে নির্বাচনোত্তর সহিংসতায় মঙ্গলবার রাতে সংঘাত বাঁধে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর চাঁদ জয়লাভ করেন। তার অভিযোগ, পরাজিত প্রার্থী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের সমর্থকদের গুলিতে গামা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪০ ঘ.