২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৫ জনের জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রার্থীসহ পাঁচজনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

মুন্সীগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রার্থীসহ পাঁচজনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোট চলাকালে বিভিন্ন ইউনিয়নে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন। মো. মাইনুদ্দিন সাংবাদিকদের জানান, ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টাকালে সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। লতফদি ইউপির রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মো. মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রশুনিয়া ইউপির হিরনের খিলগাঁও এলাকায় বড় আকৃতির রঙিন মোরগ প্রতীক স্থাপনের দায়ে স্থানীয় রনি ও সালমান তালুকদারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই ইউনিয়নের সন্তোষপাড়া এলাকায়ও একই কারণে ফয়সাল শেখ নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৯ ঘ.