২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নির্বাচনী সংঘাতে আহত ১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

গোপালগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ভোট গ্রহণের শেষ দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রেজাউল শেখ ও হেমায়েত খানের সমর্থকদের মধ্যে ভোট নিয়ে কথা কাটাকটি হয়। পরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইটের আঘাতে অনেকে আহত হয়েছে বলে শুনেছি। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত বলে জানান ওসি। মঙ্গলবার (৩১ মে) থেকে ইউপি নির্বাচন শুরু হয়েছে। ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪৫ ঘ.