২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি'

তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দলের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি খালেদা জিয়ার বিদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের জানান। মারুফ কামাল খান বলেন, "সংবিধান সংশোধনের নামে সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নিবাচনের বিধান বাতিল করার উদ্যোগ নিয়েছে। ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারও ক্ষমতায় ফিরে আসার এই উদ্যোগের মাধ্যমে তারা গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থাকে চরম অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে।" সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর নেই। যে ব্যবস্থা নেই তা রাখার সুপারিশ করে কমিটি কোনো বিতর্কে যাবে না। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বিশেষ কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার সুপারিশ তারা করছেন না। বিএনপির কোনো মতামত থাকলে তা কমিটির কাছে তুলে ধরার আহ্বান জানান তারা। মারুফ কামাল খান মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য মঙ্গলবার বিকাল ৫টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। 'সফর শতভাগ সফল' গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মারুফ কামাল খান দাবি করেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর 'শতভাগ' সফল হয়েছে। "বর্তমান বিশ্বেব প্রভাবশালী দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রে বিরোধী দলীয় নেতার সফর শতভাগে সাফল্যে উদ্ভাসিত হয়েছে। তিনি শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার সঙ্গে সফল বৈঠক করেছেন। এই সফরের বড় অর্জন হচ্ছে- দ্বি-পক্ষীয় সর্ম্পক উন্নয়ন, প্রবাসীদের সমস্যা এবং দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবাধ প্রবেশাধিকারেরর বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা।" এই সফরে গত ১৪ মে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। সেখান থেকে তিনি যান যুক্তরাষ্ট্রে। ২৯ মে দেশে ফেরেন তিনি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেন, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক, কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ চার কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা খালেদা। নিউ জার্সির সিনেট বাংলাদেশের এই নেত্রীকে নারী শিক্ষার উন্নয়ন, ক্ষমতায়ন ও গণতন্ত্র সুসংহত করার জন্য বিশেষ সন্মননা দেয়। এর আগে লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন খালেদা জিয়া। প্রায় তিন বছর পর তাদের দেখা হয়। এছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ সেখানকার ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। লিখিত বক্তব্যে মারুফ কামাল খান দাবি করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের মাধ্যমে বিরোধী দলীয় নেতা দেশের জন্য বিরল মর্র্যাদা ও সম্মান বয়ে এনেছেন। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, লন্ডনে তারেক রহমানের চিকিৎসা চলছে। সুস্থ হলেই তিনি ফিরে আসবেন। ' অশোভন ও বিভ্রান্তিকর' খালেদার এই সফর নিয়ে সরকারি দলের নেতা-কর্মীদের বক্তব্যকে 'অশোভন ও বিভ্রান্তিকর' উল্লেখ করে প্রেস সচিব বলে, "বিরোধী দলীয় নেতার সফর নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ও ব্যাখ্যা তারা দিয়েছেন, তাতে তাদের সংস্কৃতি ও রুচির নিচু মানের প্রতিফলন ঘটেছে। সরকারের হীনমন্যতা ও দীনতা প্রকটভাবে প্রকাশ পেয়েছে।" এক প্রশ্নের জবাবে মারুফ কামাল খান বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা খালেদা জিয়ার কাছে মধ্যবর্তী নির্বাচনের দাবির বিষয়ে জানতে চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন এই দাবির বিষয়টি তাদের কাছে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গ: ইউনূস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের 'প্রতিহিংসামূলক আচরণে' তাদের উদ্বেগের কথা জানিয়েছেন বলেও দাবি করেন মারুফ কামাল। তিনি বলেন, "ড. ইউনূসকে হেয় করে সরকার বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ