২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিরামপুর ইউপি নির্বাচন অবৈধ নয় কেন: হাইকোর্ট

তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই রুল জারি করে। আগামী সাত দিনের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকার জেলা প্রশাসক, নির্বাচন কমিশন এবং স্থানীয় নির্বাচনী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। হরিরামপুর ইউনিয়নের কিছু অংশ একইসঙ্গে সিটি কর্পোরেশনের অন্তুর্ভুক্ত হওয়ায় এলাকার এক ভোটার রোকন উদ্দিন ওই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছিলেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। আগামী ১২ জুন ওই নির্বাচন হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৪৮ ঘ.