২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় ছুটি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ আদেশ দেয়। মঙ্গলবার (৩১ মে) থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। আদেশে বলা হয়, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ভোট দেওয়ার সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এ ছুটির আদেশ কার্যকর হবে। যেসব নির্বাচনী এলাকায় আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোট বন্ধ রয়েছে, সেখানে এ ছুটি কার্যকর হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৮৫৪ ঘ. যেদিন যেখানে ছুটি