২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রাম উপজেলা বিএনপি সভাপতি বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গের দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি সভাপতি একরামুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

নাটোর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলাভঙ্গের দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি সভাপতি একরামুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপি সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাধারণ সম্পাদক আমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ একরামুল আলমকে দল থকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে দলীয় কোন বিষয়ে তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। আগামী ১২ জুন বনপাড়া পৌরসভা নির্বাচনে বড়াইগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান নিহত সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর কচিকে চেয়ারম্যান পদে প্রার্থী করা হয় বিএনপি'র দলীয় সিদ্ধান্তে। এদিকে একরামুল আলমও একই পদে প্রার্থী হয়েছেন। জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার বহিষ্কারের ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে একরামুল আলম বলেন, "এ ধরনের কোনো লিখিত সিদ্ধান্ত আমার কাছে পৌঁছেনি। তাছাড়া পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের প্রশ্নই ওঠে না। পৌরবাসীর অনুরোধে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.