২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনের দাবি দিবাস্বপ্নই থেকে যাবে: স্পিকার

মধ্যবর্তী নির্বাচনের বিরোধী দলের দাবি দিবাস্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের বিরোধী দলের দাবি দিবাস্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনের শুরুতেই স্পিকার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্যের জবাবে এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্নটি খাদ্যমন্ত্রীর কাছে করার কথা বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির। বিরোধী দল সংসদে না আসায় স্পিকার পরবর্তী প্রশ্নে চলে যান। আবদুল হামিদ খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "আপনার ছয় মিনিট সময় বেঁচে গেলো।" এ সময় আব্দুর রাজ্জাক বলেন, "মাননীয় স্পিকার বিরোধীদল মধ্যবর্তী নির্বাচনের আন্দোলনে দিবাস্বপ্নে বিভোর।" এর জবাবে আবদুল হামিদ বলেন, "তাদের দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই থেকে যাবে।" এ পর্যায়ে খাদ্যমন্ত্রী বলেন, "তারা (বিরোধীদল) মনে করছে মধ্যবর্তী নির্বাচন পুতুল খেলা।" স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টায় সংসদের নবম অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৮১৫ ঘ.