২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি লঙ্ঘন: গাজীপুরে ৫ প্রার্থীকে জরিমানা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাঁচ প্রার্থীকে সাড়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:43 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

গাজীপুর, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাঁচ প্রার্থীকে সাড়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনসুর উদ্দিন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন। মনসুর উদ্দিন জানান, একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচার করায় কড়িহাতা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবউল্লা বাহারকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। নির্ধারিত আকারের চেয়ে বড় রঙিন ব্যানার টানানোর অভিযোগে তরগাঁও ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম লিটন ও কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিরাজ উদ্দিন মোড়লকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ঘাঘটিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আজিম উদ্দিন মাস্টারকে আড়াই হাজার এবং টোক ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম তাজুকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও মনসুর উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৪০ ঘ.