২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিক সোসাইটির সঙ্গে খালেদার বৈঠক

ওয়াশিংটনে বেসরকারি আন্তর্জাতিক গবেষণা সংস্থা আটলান্টিক ইকোনমিক সোসাইটির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াশিংটনে বেসরকারি আন্তর্জাতিক গবেষণা সংস্থা আটলান্টিক ইকোনমিক সোসাইটির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াশিংটন সময় মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ বৈঠক হয়। বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম, হাওয়ার্ড শেফারও ছিলেন বলে জানান হাসান। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খালেদা জিয়ার সফরসঙ্গী ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুও বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্ক থেকে সড়কপথে সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছান খালেদা। ওয়াশিংটনে গ্রান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন তিনি। বুধবার দুপুরে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের এক সংবর্ধনা সভায় খালেদার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানান বিপিএফ প্রেসিডেন্ট। গত ২১ মে শনিবার ৭ দিনের সফরে লন্ডন থেকে নিউ ইয়র্ক যান খালেদা। ২৭ মে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের জন্য ১৪ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৪২০ ঘ.